হবিগঞ্জে নৌকাডুবি, শিশুসহ চারজনের মৃত্যু

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ২২:৩৩
হবিগঞ্জে খোয়াই নদীতে নৌকা ডুবে চারজনের মৃত্যু হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো কয়েকজন জন।  
 
নিহতরা হলেন শহরের বাতিরপুর এলাকার বাসিন্দা অবলা সরকার (৪৭) ও বানিয়াচং উপজেলার ভবানীপুর গ্রামের শিশু মুক্তা রানী দাশ। অন্য দুজনের পরিচয় জানা যায়নি।
 
মক্রমপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আহাদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় একটি নৌকা সিমেন্ট নিয়ে শহরের চৌধুরী বাজার থেকে সদর উপজেলার রাধাপুর যাচ্ছিল। রাত সাড়ে ৮টার দিকে নৌকাটি খোয়াই নদীর লম্বাবাগ নামক স্থানে পৌছালে ডুবে যায়। এতে এক শিশু ও তিন নারী নিহত হন।
 
ইত্তেফাক/ইউবি