চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৫০
 
চট্টগ্রামের হাটহাজারী-অক্সিজেন মহাসড়কে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে মো. মনসুর(৩৮) নামে ১জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের কালা বাদশা গ্রামের মৃত ফচন মিয়ার ছেলে।
 
সূত্র জানায়, নিত মনসুর কুরবানি ঈদ শেষে বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে সপরিবারে সিএনজি চালিত অটোরিকশা নিয়ে চট্টগ্রাম নগরীর ওয়াইজদিয়ায় যাচ্ছিলেন। পরে ধোপার দীঘির পাড় এলাকায় অটোরিকশাটির সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এতে মনসুর বুকে, বাম পায়ের হাঁটু ও হাঁটুর গোড়ালিতে গুরুতর আঘাত পান। অতিরিক্ত রক্তক্ষরণ হলে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান। মনসুরের ৩ ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে নিহতের লাশ বিনা ময়না তদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
ইত্তেফাক/এমআর