ব্রাহ্মণবাড়িয়ায় গোপন বৈঠকের সময় জামায়াতের দুই আমীরসহ ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে শহরের মোড়াইল এলাকার একটি ক্লিনিক থেকে কুমিল্লা জেলা উত্তর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমীরসহ জামায়াতের ১৫ নেতাকর্মীকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে কুমিল্লা উত্তর জেলা জামায়াতে আমীর আবদুল আউয়াল ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমীর সাখাওয়াত হোসেন রয়েছেন। এ সময় জামায়াতের কিছু বইপত্রসহ তাদের সাংগঠনিক কাগজপত্র উদ্ধার করা হয়।
সদর মডেল থানা পুলিশ জানান, গোপন বৈঠকের খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
ইত্তেফাক/মোস্তাফিজ
