কেন্দ্রীয় ১৪ দলের সভা শনিবার

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২৫
আওয়ামী লীগ নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের এক সভা শনিবার বেলা ১১টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
 
আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার বলা হয়, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
 
ইত্তেফাক/ইউবি