ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিমতলা বাসস্ট্যান্ডে সিএনজি চালিত অটোরিকশার চাপায় আশিকুর রহমান (৪৮) নামে এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
তিনি উপজেলার চাপালি বাসস্ট্যান্ড পাড়ার আব্দুস সামাদের ছেলে এবং যশোর কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।
কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আশিকুর রহমান রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি সিএনজি তাকে চাপা দিয়ে চলে যায়। তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মারা যান।
ইত্তেফাক/ রাজেশ
