মুক্তাগাছায় ৫৮ মামলার পলাতক আসামি গ্রেফতার

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪৭
 
ময়মনসিংহের মুক্তাগাছায় দুই মামলায় সাজাপ্রাপ্ত এবং আরো ৫৬ পরোয়ানাভুক্ত মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
 
শুক্রবার দুপুরে তাকে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত হাছেন আলী উপজেলার ঘোগা ইউনিয়নের বিজয়রপুর গ্রামের জাবেদ আলী ছেলে।
 
অভিযানের নেতৃত্বদানকারী মুক্তাগাছা থানার উপ পরিদর্শক (এসআই) ওয়াজেদ আলী জানান, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে হাছেন আলীকে গ্রেফতার করা হয়।
 
ইত্তেফাক/জামান