কুষ্টিয়ায় সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেফতার ১২

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৩২
 
কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হওয়ার ঘটনায় শুক্রবার দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় মামলা করে পুলিশ। এতে নাম উল্লেখসহ  অজ্ঞাত  শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
 
এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সদর উপজেলার ঝাউদিয়া ইউপি চেয়ারম্যান কেরামত আলীসহ ১২জনকে শুক্রবার বিকেলে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 
ইবি থানার ওসি মোহাম্মদ রতন শেখ জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে এখনো মামলা করা হয়নি। তবে সংঘর্ষে পুলিশ আহত, সরকারি কাজে বাধাদান ও গুলি বর্ষণের ঘটনায় একটি পুলিশবাদী মামলা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
 
উল্লেখ্য, আওয়ামী লীগের স্থানীয় নেতা ও ঝাউদিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কেরামত আলী এবং একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বখতিয়ার  হোসেনের সমর্থকদের মধ্যে বিরোধ ছিল। এর জের ধরে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে বিল্লাল ও এনামুল ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের একজন কেরামতের ও অপরজন বখতিয়ারের সমর্থক। এ ঘটনায় আরো ১০জন অহত হন। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
ইত্তেফাক/ রাজেশ