পুরান ঢাকায় ৩০ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৪৪
পুরান ঢাকার চকবাজার থেকে ৩০ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। 
 
শুক্রবার সকালে ইসলামিয়া ম্যানশন মার্কেটের ৬টি দোকানে অভিযান চালানো হয়। এ সময় দেড় কোটি মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযানে ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজোয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন। 
 
কোস্টগার্ডের উপ-পরিচালক (গোয়েন্দা) এ এইচ এম শামীম জানান, অবৈধ কারেন্ট জাল ধ্বংসে জিরো টলারেন্স নীতিতে কোস্টগার্ড। এরই ভিত্তিতে পুরান ঢাকার চকবাজারে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জালগুলো জব্দ করা হয়েছে। পরে তা পুড়িয়ে ফেলার মাধ্যমে ধ্বংস করা হয়। অবৈধ কারেন্ট জাল জব্দে এ অভিযান অব্যাহত থাকবে।
 
ইত্তেফাক/ইউবি