ধুনটে নিখোঁজ গৃহবধূর ভাসমান লাশ উদ্ধার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৭, ১০:৫৮
 
বগুড়ার ধুনট উপজেলায় বাঙ্গালী নদীতে ডুবে নিখোঁজ হওয়ার ১০দিন পর শিউলি খাতুন (৩৫) নামে এক গৃহবধূর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
 
উপজেলার নিমগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজাহার আলী পাইকাড় জানান, শিউলি খাতুন উপজেলার নিমগাছি ইউনিয়নের জয়শিং গ্রামের ওমর আলীর স্ত্রী। ৩০ আগস্ট সকালের দিকে বাড়ির আঙ্গিনায় দেশি প্রজাতির মাছ কেটে রান্নার উপযোগী করে পরিষ্কারের জন্য নদীর ঘাটে যান শিউলি খাতুন।
 
মাছ ধোয়ার এক পর্যায়ে অসাবধানতা বসত পা ফসকে নদীর পানিতে পড়ে যান। এরপর পানির প্রবল স্রোতে ভাটির দিকে ভেসে যায় শিউলি খাতুন। ওই দিন নিখোঁজ গৃহবধূকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন ফায়ার সার্ভিস কর্মীরা। এক পর্যায়ে শনিবার সকালে জয়শিং ঘাট থেকে প্রায় দুই কিলোমিটার ভাটির দিকে নিমগাছি গ্রামে নদীর তীর থেকে শিউলি খাতুনের লাশ উদ্ধার করেন তার স্বজনরা।
 
ইত্তেফাক/জামান