শাহজালালে ২৫ লাখ টাকার স্বর্ণসহ আটক ৩

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৭, ১১:২৯
ঢাকায় আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে ৬টি স্বর্ণের বারসহ ৩ যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা। যাত্রীরা হলেন- মো. আবুল কালাম, মো. ফাইজুল আলম ও মো. রুবেল। শুক্রবার সন্ধ্যায় হংকং থেকে আসা ওই স্বর্ণগুলো নিয়ে চট্টগ্রাম থেকে শাহজালাল বিমানবন্দরে আসে তারা। 
 
জানা গেছে, চট্টগ্রাম বিমানবন্দর থেকে স্থানীয় যাত্রী হয়ে রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইট আরএক্স ০৭৮৭ যোগে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকায় আসেন। তারা প্রত্যেকে ২টি করে মোট ৬টি স্বর্ণবার লুকিয়ে পাচারের চেষ্টা করেন। 
 
এরা বড় কোন চোরাকারবারের সাথে জড়িত আছে কিনা তা দেখা হচ্ছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা এই স্বর্ণ চোরাচালানের সাথে যুক্ত হয়েছে। আটক যাত্রীদের জিজ্ঞাসাবাদ চলছে। 
 
আটক করা স্বর্ণের মোট পরিমাণ ৬০০ গ্রাম। মূল্য প্রায় ২৫ লাখ টাকা বলে গোয়েন্দারা জানান। 
 
ইত্তেফাক/এমআই