১১ মাস বয়সী শিশু আরশাফুল ইসলামের হার্ট ছিদ্র হয়ে গেছে। তার চিকিৎসার খরচ মেটাতে রাজধানীর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন বাবা শরিফুল ইসলাম।
পরিবার সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলার দেবহাটা থানার ভাতশালার গলগলিয়া গ্রামের মৃত আনারুল সরদারের ছেলে শরিফুল তার ১১ মাস বয়সী ছেলে আরশাফুলকে নিয়ে ঢাকাই হার্ট চিকিৎসা করাচ্ছিল সর্বস্ব দিয়ে। প্রথমে ঢাকা শিশু হাসপাতালের ডা. খলিফা মাহমুদ তারিকের তত্ত্ববধানে। সপ্তাহের শেষের দিকে পুনরায় ওই হার্টের সমস্যা দেখা দিয়েছে। জানা যায়- অপারেশন সাকসেস না হওয়ায় আবারো তাকে অপারেশন করাতে হবে।
এ খবর জানার পর পল্লী গ্রাম থেকে যাওয়া হত দরিদ্র শরিফুলের মাথায় বিনা মেঘে বজ্রপাত হওয়ার মত। তিনি কলিজার টুকরাকে বাঁচাতে সরকার ও বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন। সহযোগিতার ঠিকানা সোনালী ব্যাংক পারুলিয়া দেবহাটা সাতক্ষীরা শাখা ০০২১১৪৫০৩ অনলাইন ও বিকাশ- ০১৭২২৮৮১২০৮।
ইত্তেফাক/জামান
