শিবালয়ে বাসের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৭, ১৩:২৬
মানিকগঞ্জের শিবালয় উপজেলার মুশুরিয়া নামক স্থানে বাসের ধাক্কায় প্রাইভেটকারের চালক নিহত হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। স্থানয়িরা জানান, পাশের খালে পড়ে সুলতান শেখ নামে ওই প্রাইভেটকার চালক নিহত হন। এ ঘটনায় আহত হয়েছে প্রাইভেটকারে থাকা অপর ২জন যাত্রী। 
 
শনিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলতান শেখ ফরিদপুর সদর উপজেলার কৈজুরি এলাকার আবু শেখের ছেলে।
 
বরংগাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌলা জানান, ঢাকাগামী প্রাইভেকারকে পেছন দিক থেকে বিআরটিসির একটি বাস ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি পাশের খালে ছিটকে পড়ে যায়। এসময় প্রাইভেটকারের ভিতরে থাকা দুই যাত্রী বের হতে পারলেও চালক আটকে গিয়ে মারা যান। পুলিশ আহতদের উদ্ধার করে উথুলী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। অন্যদিকে প্রাইভেটকার থেকে নিহত চালকের লাশ উদ্ধার করে বরংগাইল হাইওয়ে ফাঁড়িতে রাখা হয়েছে। বিআরটিসি বাসটি আটক করলেও চালককে আটক করতে পারেনি পুলিশ।
 
ইত্তেফাক/এমআই