ভারতীয় সাংবাদিক গৌরী খুনের তথ্যের জন্য ১০ লাখ টাকা ঘোষণা

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৭, ১৪:২৪
ভারতে সাংবাদিক গৌরী লঙ্কেশের খুনের তথ্যদাতাকে ১০ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। শুক্রবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গে আলোচনার পর এই অর্থ পুরস্কারের কথা ঘোষণা করেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রামালিঙ্গ রেড্ডি।
IMG0
পশ্চিম বেঙ্গালুরুর রাজরাজেশ্বরী নগরে মঙ্গলবার রাতে নিজের বাড়ির সামনেই খুন হন সাংবাদিক গৌরী লঙ্কেশ। মোটর সাইকেলে চেপে এসে তিন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত তাকে গুলি করে খুন করে। ঘটনার চার দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত খুনিদের কোনো খোঁজ পায়নি কর্ণাটক পুলিশ।
IMG1
আর সে কারণেই এবার অপরাধীদের সম্বন্ধে খোঁজ দিতে পারলে নগদ পুরস্কারের ঘোষণা করল কর্ণাটক সরকার। তবে এই পুরস্কার অর্থ খুব তাড়াতাড়ি ঘোষণা করা হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। খুনের প্রতিবাদে দেশজুড়ে তৈরি হওয়া চাপের জন্যই সরকারের এই সিদ্ধান্ত বলে কর্ণাটকের এক সিনিয়র পুলিশ কর্তা জানান। এনডিটিভি।
 
ইত্তেফাক/সেতু