মহালছড়িতে অস্ত্রসহ যুবক আটক

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৪৭
 
খাগড়াছড়ির মহালছড়িতে অস্ত্রসহ সুপায়ন চাকমা (৩৫) নামে এক যুবককে আটক করেছে মহালছড়ি সেনাবাহিনী। শনিবার ভোর ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহালছড়ি উপজেলার লেমুছড়ি এলাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে একটি আমেরিকান তৈরি স্টিভেন শটগান ও গুরুত্বপূর্ণ বিভিন্ন কাগজপত্রাদি সহ নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
 
সেনা-সূত্রে প্রাপ্ত তথ্য মতে, আটক সুপায়ন চাকমা পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সক্রিয় সদস্য এবং তার বাড়িতে তল্লাশি চালিয়ে ইউপিডিএফ'র সাংগঠনিক গুরুত্বপূর্ণ নথিপত্র পাওয়া গেছে। আটক সুপায়ন চাকমাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মহালছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
 
এদিকে আটক সুপায়ন চাকমার বিষয়ে ইউপিডিএফ'র প্রচার ও প্রকাশনা বিভাগ এর প্রধান নিরন চাকমার সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা অস্বীকার করে বলেন, আটক সুপায়ন চাকমা শুধুমাত্র একজন সাধারণ কাঠ ব্যবসায়ী তিনি কোন কালেই ইউপিডিএফ'র কার্যক্রমের সাথে জড়িত ছিলোনা। ইউপিডিএফ'র ভাবমূর্তি নষ্ট করতেই এ নাটক সাজানো হয়েছে।
 
ইত্তেফাক/জামান