চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে যাত্রীবাহী একটি ভ্যান নদীতে পড়ে যাওয়ায় নয়জন নিখোঁজ রয়েছে। শনিবার স্থানীয় পুলিশ একথা জানায়।
আবা তিব্বতি ও কিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে শুক্রবার সকালে ধূসর রংয়ের একটি ভ্যান নদীতে পড়ে গেলে তারা নিখোঁজ হয়। ভ্যানে থাকা নয়জনের সকলেই বর্তমানে নিখোঁজ রয়েছে। তাদের সকলের বাড়ি জামতাং কাউন্টির বুখামুতা গ্রামে। এদের মধ্যে চালক ও তার পরিবারও রয়েছে। সেখানে নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সিনহুয়া।
ইত্তেফাক/সেতু
