ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে শনিবার জঙ্গি ও সেনাদের মধ্যে বন্দুকযুদ্ধ ছড়িয়ে পড়েছে। স্থানীয় পুলিশের বরাতে বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানাচ্ছে।
ভারত শাসিত কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের প্রায় ৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে বারামুল্লা জেলায় রাবেন-রাফিয়াবাদ গ্রামে এ বন্দুকযুদ্ধ ছড়িয়ে পড়ে। এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘এখানে সোপোরির কাছে রাবেন-রাফিয়াবাদ গ্রামে জঙ্গি ও সরকারি বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ চলছে। গোপন সূত্রে জঙ্গিদের উপস্থিতির ব্যাপারে খবর পেয়ে আজ সকালে সেনা ও পুলিশ বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে ফেললে সেখানে বন্দুক যুদ্ধ শুরু হয়।’
ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, সন্দেহভাজন দুই জঙ্গি এ এলাকায় লুকিয়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা গোলাম মোহাম্মাদ টেলিফোনে সিনহুয়াকে বলেন, ‘আমরা বন্দুকযুদ্ধের শব্দ শুনতে পাচ্ছি।’ গত সোমবার সোপোরের চাক ব্রাথ গ্রামে একই ধরনের বন্দুকযুদ্ধে দুই জঙ্গি নিহত হয়। সিনহুয়া।
ইত্তেফাক/সেতু
