জীবনের ৫০টি বসন্ত পার করে ফেললেন বলিউডের মিস্টার খিলাড়ি অক্ষয় কুমার। কিন্তু কেমন ভাবে তিনি তাঁর ৫০ বছরের জন্মদিন কাটাচ্ছেন শুধুমাত্র পরিবারকে সময় দেওয়া, নিজের আনন্দ, ভালবাসা পরিবারের সঙ্গে ভাগ করে নেওয়ার মধ্যদিয়ে। নো পার্টি, নো সেলিব্রেশন। জন্মদিনটা সাদামাটা ভাবেই কাটানোর পরিকল্পনা করেছেন বলিউডের রুস্তম।
তবে চলতি বছর উদযাপন করার যথেষ্ট কারণ ছিল অক্ষয়ের কাছে। জাতীয় স্তরে অভিনয়ের স্বীকৃতি, বক্স অফিসে একের পর এক হিট ছবি আছে তাঁর ঝুলিতে। তাও এই দিনটা তারকার মতো নয়, সাধারণভাবেই কাটাতে চান অক্ষয়। ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে যাবেন তাঁদের দীর্ঘ প্রতীক্ষিত স্নো বোর্ডিং হলিডে ডেস্টিনেশনে।
A post shared by Twinkle Khanna (@twinklerkhanna) on Sep 9, 2017 at 12:03am PDT
প্রসঙ্গত, অক্ষয় তার ৪০ তম জন্মদিনেও ফ্লোরিডায় টুইঙ্কেল এবং আরভকে নিয়ে একটি থিম পার্কে সারাদিন কাটিয়েছিলেন। তারপর বাড়ি ফিরে ছিল গ্র্যান্ড সেলিব্রেশন। সেই সেলিব্রেশন হল তিনজনই বিকেল সাড়ে পাঁচটায় বাড়ি ফিরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন। এবং এভাবেই নিজস্বতার মধ্যে দিয়ে সময় কাটাতে ভালবাসেন অক্ষয়।
৫০ এ পৌঁছে অক্ষয় জীবনকে আবার নতুন করে শুরু করার প্রতিশ্রুতি নিয়েছেন। আরও সংযমী হবেন বলে জানিয়েছেন। ছেলে- মেয়ের সঙ্গে আরও বেশি করে সময় কাটাতে চান তিনি।
The birthday boys and their merry cheerleaders! #happybirthdayboys
A post shared by Twinkle Khanna (@twinklerkhanna) on Sep 8, 2017 at 12:09pm PDT
স্বামীকে ৫০ বছরের জন্মদিনে কি উপহার দিলেন টুইঙ্কল জানেন? স্বামীর জন্যে চিয়ারলিডার হয়েছেন স্ত্রী।
ইত্তেফাক/রেজা
