লেভান্তের কাছেও পয়েন্ট খোয়াল রোনালদোহীন রিয়াল

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৩৩
ক্রিস্টিয়ানো রোনালদোহীন রিয়াল মাদ্রিদ যেন লা লিগায় যেন ধুকছে। ভ্যালেন্সিয়ার বিপক্ষে গত সপ্তাহে পয়েন্ট খুঁইয়েছিল রিয়াল। এবার লেভান্তের বিপক্ষেও একইভাবে পয়েন্ট হারাল দলটি। শনিবার বিকেলে লা লিগায় নিজেদের তৃতীয় ম্যাচে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ।
 
এর ফলে পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে অবস্থান হয়েছে রিয়ালের। নিষেধাজ্ঞার কারণে রোনালদোহীন ম্যাচে ১২ মিনিটের মধ্যেই গোল করে এগিয়ে যায় লেভান্তে। গোল করেন ইভান লোপেজ আলভারেজ। ৩৬ মিনিটে লুকাজ ভাজকুয়েজের গোলে সমতায় ফিরতে সক্ষম হয় জিনেদান জিদানের শিষ্যরা।
 
তবে এদিন রিয়ালের জন্য দুঃসংবাদ হলো রিয়ালের আক্রমণভাগের অন্যতম কারিগর করিম বেনজেমা চোটের কারণে মাঠের বাইরে ছিটকে পড়েছেন।
 
ইত্তেফাক/কেআই