নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাজেডুমরিয়া গ্রামে শনিবার বিকেলে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো বোন।
তারা হলো- ওই গ্রামের আব্দুল কাইয়ুমের মেয়ে কুহুলী (৬) এবং খেরু মাহমুদের মেয়ে লাভলী (৬)। তারা বাজেডুমরিয়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
এলাকাবাসী জানান, তারা বিকেলে স্কুলের পাশে পুকুরে গোসল করতে নামলে ডুবে যায়। স্থানীয়রা তাদের মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে।
কিশোরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছ বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/ আরকেজি
