মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন মানিকগঞ্জ জেলা শাখা। রবিবার সকালে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে জেলা মানবাধিকার কমিশনের সভাপতি মো. নুরুল ইসলাম সাত্তারের সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন জেলা নির্বাহী সভাপতি আতাউর রহমান নান্নু, উপদেষ্টা অ্যাড. দীপক ঘোষ, পৌর কাউন্সিলর সুভাষ সরকার, সাবেক পৌর কাউন্সিলর হামিদুর রশিদ কাজল প্রমুখ।
বক্তারা বলেন, মিয়ানমারের রোহিঙ্গাদের অমানবিক ভাবে নির্যাতন ও তাদের বসতবাড়ি পুড়িয়ে আরাকান থেকে বিতাড়িত করায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আমরা মানবাধিকার কমিশনের পক্ষ থেকে সবাইকে তাদের পাশে আসার আহ্বান জানাচ্ছি।
ইত্তেফাক/এমআই
