স্তন্যপায়ী প্রাণীদের প্রায় সবার হাতে-পায়ে নখ দেখা যায়। মূলত স্তন্যপায়ী এসব প্রাণীদেহে জৈবিক প্রক্রিয়ায় কেরাটিন রাসায়নিক প্রক্রিয়ায় জমা হয়ে হাতে পায়ের নখ হিসেবে বাইরে বের হয়ে আসে। নখ মৃতকোষ হওয়ায় এখানে কোনো স্নায়ুকোষ থাকে না এ কারণেই নখ কাটলেও আমরা ব্যথা অনুভব করি না। আঙুলের অগ্রভাগের নরম ও সংবেদনশীল অংশ রক্ষায়ও বিশেষ ভূমিকা রয়েছে নখের। যদিও নখ নিয়ে অনেকেরই কোনো মাথা ব্যথা থাকে না।IMG0
তবে সৌন্দর্য সচেতন অনেক নারীই নখের পেছনে প্রচুর পয়সা খরচ করেন। নখ নিয়ে নারীদের অতিরিক্ত আগ্রহ কখনো কখনো সমালোচনার জন্ম দেয়। তবে এবার সামান্য এই নখ দিয়েই বাজিমাত করেছেন যুক্তরাষ্ট্রের এক নারী। ইয়ানি উইলিয়ামস নামের টেক্সাসের ঐ নারী পেশায় একজন সেলুন ব্যবসায়ী। গত ২৩ বছর ধরে নখ না কেটে সেগুলো বেশ যত্ন নিয়ে বড় করেছেন। স্বপ্ন ছিল গিনেস রেকর্ড গড়বেন। তার সেই স্বপ্ন এবার সত্যি হয়েছে। সব থেকে বড় নখের মালিক হিসেবে ইয়ানি উইলিয়ামসের নাম উঠেছে গিনেস বুকে। তার সবগুলো নখের দৈর্ঘ্য ১৮ ফুট ১১ ইঞ্চি। রেকর্ড গড়ার জন্য বিল ক্লিনটন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর থেকে এই নখ রাখতে শুরু করেন তিনি। এরপর একাধিক মার্কিন প্রেসিডেন্ট পরিবর্তন হলেও নখ কাটেননি ইয়ানি।-ইউপিআই
