নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার কালুপাড়া গ্রামে বজ্রপাতে আখ ক্ষেতে আগুন লেগে আখ পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
IMG0
আখ ক্ষেতের মালিক পিন্টু আলী জানান, বিকেল ৫টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টির সাথে বজ্রপাত হওয়ার সাথে সাথে আখ ক্ষেতের মাঝে একটি স্থান থেকে আগুন জ্বলে উঠে। এ সময় ১০ কাঠা এলাকা জুড়ে আখ পুড়ে যায়। গোপালপুর পৌরসভার মেয়র নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইত্তেফাক/জামান
