১৩ অক্টোবর আসছে ‘দুলাভাই জিন্দাবাদ’

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৫১
 
‘দুলাভাই জিন্দাবাদ’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৩ অক্টোবর। ছবির পরিচালক মনতাজুর রহমান আকবর জানিয়েছেন, গত মাসের শেষে ছবিটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। আর প্রযোজক সমিতি থেকে গত সপ্তাহে মুক্তির অনুমতি পেয়েছি। সেজন্য মুক্তির তারিখ নির্ধারণ করেছি আগামী ১৩ অক্টোবর।
 
ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডিপজল, মৌসুমী, বাপ্পী, মিম, আহমেদ শরীফ, দিলারা, অমিত হাসান, অরুণা বিশ্বাস, নাদির খান, ববি, জ্যাকি আলমগীর, এনার্জি বাদল, শবনম পারভীন, ইলিয়াস কোবরা, সুব্রত।
 
মৌসুমী বলেন, সুন্দর একটি চরিত্র আমি পেয়েছি। একজন এনজিওকর্মীর চরিত্রে ছবিটিতে অভিনয় করেছি। সবচেয়ে বড় বিষয় হলো, ছবিটি সামাজিক গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে। আশা করছি, এই ছবিটিও সবার ভালো লাগবে।
 
গত ফেব্রুয়ারি মাসে এই ছবির শুটিং শুরু হয়। ছবিটি নির্মিত হয়েছে রাজেস ফিল্মসের ব্যানারে। 
 
ইত্তেফাক/আনিসুর