সাতক্ষীরায় ‘রাজাকার’ লিয়াকত ও হাসেম গংদের জিজ্ঞাসাবাদ সোমবার

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪৫
 
শহীদ আব্দুর রাজ্জাককে হত্যাকারী ‘রাজাকার’ লিয়াকত ও হাসেমসহ ৫জনকে আগামীকাল সোমবার সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এএসপি হুমায়ুন কবির তাদের সকাল ১১টায় উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন।
 
জনৈক শহীদুল ইসলাম গত ২০ আগস্ট তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক গ্রেফতারি পরোয়ানা জারি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ পুলিশের মহাপুলিশ পরিদর্শক বরাবর একটি লিখিত অভিযোগ দেন। তার অভিযোগটি গ্রহণ করে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার এআইজি(ক্রাইম-ওয়েস্ট) রেবেকা সুলতানা এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন।
 
বিভিন্ন সূত্রে জানা গেছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সাতক্ষীরার প্রথম শহীদ আব্দুর রাজ্জাককে গুলি মেরে হত্যা করে আশাশুনি উপজেলার পাকিগ্রাম খ্যাত চাপড়া গ্রামের স্বাধীনতা বিরোধীচক্রের লিয়াকত ও হাসেমসহ ৫জন।
 
ইত্তেফাক/ আরকেজি