ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের পঞ্চম আসরে এসে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে নিল ত্রিনবাগো নাইট রাইডার্স। রবিবার ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে ত্রিনবাগো জিতেছে ৩ উইকেটে।
শুরুতে ব্যাটিংয়ে নামা সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টকে ৬ উইকেটে ১৩৫ রানে আটকে রাখতে সক্ষম হয় ত্রিনবাগো। সেই লক্ষ্য পূরণ করতে গিয়ে ৯০ রানে ৭ উইকেট হারায় দলটি। শেষ ১৩ বলে ৩ উইকেট হাতে রেখে তাদের দরকার ছিল ২৮ রানের।
তবে দানবীয় ব্যাটিং করে মাত্র ৭ বলেই দলকে লক্ষ্যে পৌঁছে দেন কুপার। ১৪ বলে ২টি করে চার ও ছয়ে ২৯ রানে অপরাজিত ছিলেন তিনি। অপর প্রান্তে দিনেশ রামদিন ৩১ বলে ২৬ রানে খেলছিলেন। এক ওভার হাতে রেখেই ৭ উইকেটে ১৩৬ রান করে ত্রিনবাগো।
ইত্তেফাক/কেআই
