ত্রিশালে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৩:২৩
 
ময়মনসিংহের ত্রিশালে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে ত্রিশাল থানা পুলিশ।
 
ত্রিশাল সূত্রে জানা যায়, রবিবার রাতে ঢাকা-ময়মনসিংহের চেলেরঘাট নামক স্থানে অজ্ঞাত (২৫) নারীর মরদেহ দেখতে পেয়ে ত্রিশাল থানা পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
 
ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
 
ইত্তেফাক/কেকে