রবিবার দামুড়হুদা নতিপোতা গ্রামে এক এতিম কিশোরিকে ধর্ষণের অভিযোগে স্থানীয় জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
পুলিশ ও গ্রামবাসীরা জানায়, উপজেলার কোমরপুর গ্রামের এতিম কিশোরী (১৪) নতিপোতা গ্রামে তার বড় বোনের বাড়ি বেড়াতে এসেছিলেন। ঐদিন সন্ধ্যায় পাশের বাড়ির ঘর জামাই তুহিন ও শুকুর ফুসলিয়ে বাজারে ঘোরানোর কথা বলে ভ্যান যোগে গ্রামের একটি নির্জন পান বরজে নিয়ে যান। ওই কিশোরী ভ্যান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেও তাদের নির্যাতন থেকে রক্ষা পাননি বলে প্রাথমিক ভাবে গ্রামবাসী পুলিশকে জানায়। কিশোরীর চিৎকারে গ্রামবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে ও অভিযুক্ত তুহিন ও শুকুরকে ধরে গণপিটুনি দিয়ে গাছে বেঁধে রাখে। পরে ঐদিন রাত ১০টার দিকে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।
দামুড়হুদা মডেল থানার ওসি অাবু জিহাদ জানান, আজ সোমবার মামলা হয়েছে। ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে নেয়া হয়েছে।
ইত্তেফাক/কেকে
