ভারতে অসাধু বাবাদের তালিকা বানালো সাধুদের পরিষদ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৫৬
 
আসারাম বাপু, নারায়ণ সাই, রামপাল, গুরমিত রাম রহিম — রোজই লম্বা হচ্ছে তালিকাটা। ফাঁস হচ্ছে একের পর এক স্বঘোষিত বাবাদের কু-কাজ। তাই অসাধু বাবাদের ‘কালো তালিকা’ ভুক্ত করার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিলো অখিল ভারতীয় আখড়া পরিষদ। তালিকায় প্রাথমিকভাবে ১৪ জন ভুয়ো বাবার নাম রয়েছে বলে জানা গিয়েছে। তালিকা করার পাশাপাশি বাবাদের চেনাতে পরিচয়পত্র চালু করার সিদ্ধান্ত নিয়েছে সন্ন্যাসীদের এই সংগঠনটি।
 
আসারাম, রাম রহিমের মতো স্বঘোষিত বাবাদের যৌন কেলেঙ্কারি বা আর্থিক কেলেঙ্কারির অভিযোগ প্রকাশ্যে আসায় অস্বস্তি বেড়েছে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের।  কারণ এই সব বাবাদের অনেকের সঙ্গেই হিন্দুত্ববাদী সংগঠনগুলোর সু-সম্পর্ক নানা ভাবে প্রকাশিত। এমন পরিস্থিতির চাপে সঠিক ‘বাবা’ চেনাতে আই কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অখিল ভারতীয় আখড়া পরিষদ।আনন্দবাজার পত্রিকা
 
ইত্তেফাক/এমআর