রাজশাহীতে বিএনপির ৫ নেতা আটক

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৩৮
 
রাজশাহীর চারঘাটে বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটকদের বিশেষ ক্ষমতা আইনের মামলায় আটক দেখিয়ে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 
 
আটকরা হলেন- সরদহ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহিন ইসলাম সজিব (২৬), পৌর যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল খালেক (৩১), রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের হল সভাপতি মনোয়ার হোসেন রুমন (২৭), ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল বালী সেন্টু (৪৫) ও  যুবদল নেতা রাকিবুল হক রিকো (৩২)।
 
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে চারঘাট মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করে। এরপর বিশেষ ক্ষমতা আইনের পূর্বের একটি মামলায় তাদের আটক দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। তবে আটকদের অভিযোগ তাদের যে মামলায় পুলিশ আটক দেখিয়েছে, সেই মামলার সঙ্গে তারা কোনো ভাবেই জড়িত নয়। অথচ তাদের পূর্বের মামলায় আটক দেখানো হয়েছে। 
 
এ বিষয়ে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারণ চন্দ্র বর্মন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/কেকে