মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় এসআই নিহত

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ২০:০৮
 
শিবালয় উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ডের কাছে সোমবার দুপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই আবুল বাশার মারা যান।
 
তিনি টাংগাঈলের কালিহাতি থানায় কর্মরত ছিলেন। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া গ্রামের আব্দুল আওয়ালের ছেলে বাশার।
 
জানা যায়, আবুল বাশার ছুটিতে এসে মোটরসাইকেলে শিবালয়ের টেপড়া থেকে মানিকগঞ্জ যাচ্ছিলেন্। পথে গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে তিনি মারা যান।
 
বরংগাঈল হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইয়ামিন-উদ-দৌলা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ঘাতক গাড়ি শনাক্তের জোড় চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/ আরকেজি