কাউখালী উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের পুকুরে রাজস্ব খাতের অর্থায়নে রুই, কাতলা ও মৃগেল জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
উপজেলা মৎস্য অধিদফতর সোমবার দুপুরে অবমুক্তকরণ অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাধবী রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন প্রমুখ।
ইত্তেফাক/ আরকেজি
