ইংলিশ প্রিমিয়ার লীগের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে মোটা অঙ্কের অফার পেয়েছিলেন জার্মান ফুটবল তারকা থমাস মুলার। সে কারণেই বায়ার্ন মিউনিখের এই তারকা তাই ইংল্যান্ডে পাড়ি জমানোর কথা বিবেচনা করছিলেন। মুলার বলেন, পরে বায়ার্ন মিউনিখ তাকে বুঝিয়ে দলে রাখতে সক্ষম হয়।
জর্মানির এই আন্তর্জাতিক তারকাকে পেতে বছরের পর বছর চেস্টা করেছে রেড ডেভিলরা। বিষয়টি নিশ্চিত করে বায়ার্নের ভাইস-চেয়ারম্যান জেন-ক্রিস্টিয়ান বলেন, তার জন্য ১০০ মিলিয়ন ইউরো প্রদানের প্রস্তাব এসেছিল ওল্ড ট্রাফোর্ড থেকে।
ইত্তেফাক/কেআই
