সিলেট-জকিগঞ্জ সড়কে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ২১:৪৪
 
চারদফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেট-জকিগঞ্জ সড়কে সোমবার থেকে সিলেট পরিহবহন শ্রমিক ঐক্য পরিষদের অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।
 
সিলেট বিভাগীয় পরিবহন মালিক ও শ্রমিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক বলেন, পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের পূর্ব নির্ধারিত চার দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় সোমবার সকাল ৬টা থেকে জকিগঞ্জ উপজেলার সব কটি সড়কে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। শ্রমিকদের চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে গত বৃহস্পতিবার জকিগঞ্জ শহরের এম এ হক চত্বরে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রশাসনকে রবিবার পর্যন্ত সময় দেয় হয়। কিন্তু এতে কোন প্রতিকার হয়নি।
 
ইত্তেফাক/ আরকেজি