মুন্সীগঞ্জে সড়ক ও জনপদের জমি দখলমুক্ত

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ২২:২৭
 
মুন্সীগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের জমি সোমবার দখলমুক্ত করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
 
এসময় উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মামুনুর রশিদ, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী  মোহাম্মদ ফয়সাল বিপ্লব, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া জাহান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসাইন প্রমুখ।
 
নির্বাহী প্রকৌশলী মামুনুর রশিদ জানান, প্রায় ১৪ বছর ধরে এই জায়গা বেদখলে ছিল। এসব স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেয়াসহ সকল প্রক্রিয়া সম্পন্ন হয়। রবিবার জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় উচ্ছেদ নিয়ে আলোচনা করা হয়। এই জমিতে সড়ক ও জনপদের নিজস্ব ভবন নির্মাণ করা হবে।
 
ইত্তেফাক/ আরকেজি