পিরোজপুরের মঠবাড়িয়ার ভোলমারা গ্রামে ছেলের হাতে মা খুন হয়েছেন।
ছেলে আ. রহিম (৩০) সোমবার ধারালো অস্ত্র দিয়ে মা সাজেদা বেগমকে (৫৫) কুপিয়ে হত্যা করে লাশ বাড়ির সামনে পুকুরে ফেলে রেখে পালিয়ে যান। পুলিশ রাতে লাশ উদ্ধার করে।
সাজেদা বেগম উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ভোলমারা গ্রামের কৃষক আ. জব্বার খানের স্ত্রী।
পুলিশ জানায়, দুপুরে বাড়ির কাছে সবজি ক্ষেতে মা-ছেলের মধ্যে টাকা পয়সা নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে রহিম কোদাল দিয়ে আঘাত করলে ঘটনা স্থলেই সাজেদা নিহত হন।
মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মাজহারুল আমিন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের মুখমণ্ডল ও ডান হাতে কোপের চিহ্ন রয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/ আরকেজি
