লোহাগাড়ায় ২১জন রোহিঙ্গা আটক

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ২৩:১২

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় নারী, শিশু ও পুরুষসহ ২১ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। সোমবার উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়। সোমবার রাতেই তাদেরকে উখিয়া কুতুপালং ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে ওসি মো: শাহজাহান পিপিএম।

জানা যায়, আটককৃত রোহিঙ্গারা আমিরাবাদসহ উপজেলার বিভিন্ন স্থানে অবস্থান করছিল। সংবাদেরও ভিত্তিতে পুলিশ আমিরাবাদ এলাকা থেকে একই পরিবারের পাঁচজনসহ আটজন এবং অন্যান্য এলাকা থেকে বাকিদের আটক করে।

ইত্তেফাক/নূহু