হাঁটে লাঠিতে ভর দিয়ে। হাত পা সোজা করতে পারে না। প্রতি ঘণ্টায় গোসল করতে হয়। তা না হলেই শক্ত হয়ে যায় ত্বক। এভাবেই বাঁচে ভারতের মধ্যপ্রদেশের ১৬ বছরের কিশোরী শালিনী যাদব।
এখানেই শেষ নয়, মেয়েটি ৪৫ দিন অন্তর অন্তর সাপের মতো খোলস ছাড়ে। আর সারা দিন অসংখ্যবার ময়েশ্চারাইজার লাগাতে হয়।
IMG0
চিকিৎসকরা জানিয়েছেন, এটা আজব এক রোগ। ভারতে এর নিরাময় সম্ভব নয়।
স্থানীয় মানুষ তার কথা শুনে টাকা তুলেছে চিকিৎসার জন্য। সেই সূত্রে স্পেনে চিকিৎসা হতে চলেছে তার। টাইমস অব ইন্ডিয়া, মিরর।
ইত্তেফাক/আনিসুর
