স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সরকার দেশের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন কার্যক্রম হাতে নিয়েছে। সোমবার বিকালে উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।
স্বারাষ্ট্রমন্ত্রী বলেন, অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের মধ্যে যারা বায়োমেট্রিক নিবন্ধন করবে না, তাদের কোন রকম মানবিক সাহায্য সহযোগিতাও দেয়া হবে না। যারা ইতিমধ্যে অন্যত্র ছড়িয়ে ছিটিয়ে পড়েছে তাদেরও আটক করে নতুন স্থাপিত বালুখালী ক্যাম্পে নিয়ে আসা হবে বলে তিনি উল্লেখ করেন।
মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উখিয়ায় শরণার্থী শিবির পরিদর্শনে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর সফরের পূর্বে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে কি-না তা প্রত্যক্ষ করতে স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সোমবার বিকেলে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সাথেও কথা বলেন। বাসস।
ইত্তেফাক/এমআই
