সাতক্ষীরায় গাঁজাসহ আটক ১

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৭, ১১:০২
 
সাতক্ষীরায় এক কেজি গাঁজাসহ আবুল কালাম শেখ (৫৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে শহরের জজকোর্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
 
আটক আবুল কালাম শেখ সদর উপজেলার টেংরা গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে।
 
সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে জজকোর্ট এলাকা থেকে আবুল কালাম শেখকে এক কেজি গাঁজাসহ আটক করা হয়। তিনি আরো জানান, তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছে।
 
ইত্তেফাক/জামান