মুক্তাগাছায় বিভিন্ন মামলায় ৮জনকে গ্রেফতার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৭, ১২:০২
 
ময়মনসিংহের মুক্তাগাছায় পুলিশের কাজে বাঁধাসহ বিভিন্ন মামলায় আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গ্রেফতারকৃতদের ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে।
 
পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে পুলিশের কাজে বাঁধা দেয়ার মামলায় দুই জন, পরোয়ানাভুক্ত চারজন এবং নিয়মিত মামলায় দুইজন আসামি রয়েছেন।সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। মুক্তাগাছা থানার সেকেন্ড অফিসার খায়রুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের মঙ্গলবার ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে।
 
 
ইত্তেফাক/জামান