বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থীদের পরিদর্শন ও ত্রাণ বিতরণ করতে কক্সবাজারের উখিয়ায় কুতুপালং ক্যাম্পে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে ঢাকা ত্যাগ করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে রওনা হয়ে সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছান। তারপর সেখান থেকে সড়কপথে উখিয়ায় কুতুপালং শরণার্থী ক্যাম্পে যান।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, পূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ ইকবালুর রহিম, কক্সবাজার-৩ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আবু রেজা মোহাম্মদ নিজামউদ্দিন নদভী, মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম, মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।IMG0
গত ২৫ অগাস্ট মিয়ানমারে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে বিদ্রোহদের হামলার ঘটনার কথা জানায় দেশটি। এরপর থেকে রোহিঙ্গাদের গ্রামে গ্রামে চালানো হচ্ছে হত্যা আর ধ্বংসযজ্ঞ। বিতাড়িত রোহিঙ্গারা বাংলাদেশ সীমান্ত পেড়িয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এ পর্যন্ত প্রায় ৩ লাখ রোহিঙ্গা এসেছে সমিান্ত পেড়িয়ে।
ইত্তেফাক/এমআই
