রাজধানীর যাত্রাবাড়ীতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম শতাব্দি বর্মন (২৩)। তিনি অর্নাস ৩য় বর্ষের ছাত্র। উত্তর যাএাবাড়ী ২৬/ডি বিবির বাগিচায় তিনি থাকতেন।
স্থানীয়রা জানিয়েছেন, আজ মঙ্গলবার সকালে বাসায় গলায় ফাঁস দিলে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১১টা ২৫ মিনিটে শতাব্দিকে মৃত ঘোষণা করেন।
তার লাশ জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। হাসপাতাল ক্যাম্প পুলিশ এস আই দ্বীন নাথ বর্মন এর সত্যতা নিশ্চিত করেন।
ইত্তেফাক/এমআই
