দিনাজপুরের কাহারোল থানার পুলিশ সোমবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে।
কাহারোল থানার পুলিশ জানায়, এসআই তৌহিদুল ইসলাম, এসআই মহিদুল ইসলাম, এসআই প্রদীপ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডুডিয়া গ্রামের শহিদুল, কদমতলি ভাঁটা হতে আপন চন্দ্র রায় ও কমল চন্দ্র রায়কে গাঁজাসহ গ্রেফতার করে।
এই ব্যাপারে কাহারোল থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেছে পুলিশ। আসামিদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
ইত্তেফাক/কেকে
