রৌমারীতে ২৭টি গাঁজা গাছসহ গ্রেফতার ৪

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৭, ১৪:১৪
 
কুড়িগ্রামের রৌমারীতে একটি বাগানের ২৭টি গাঁজা গাছের মালিক দ্বীতাচরণ দাস (৩৭), শুকচান দাস (৩৭), শংকর রবিদাস (২৮) এবং মাদক ব্যবসায়ী শাহ্ আলম (৩২) কে চার পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। 
 
সোমবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের ৯ সদস্যের একটি টিম উপজেলার যাদুরচর ইউনিয়নের কোমরভাংগী ভিটাপাড়া গ্রামের অভিযান চালিয়ে ২৭টি গাঁজা গাছের তিন মালিক ও গোলাবাড়ী গ্রামের চার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।
 
রৌমারী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, রৌমারী থানার দায়িত্ব নেওয়ার পর থেকে মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে, গত রাতে অভিযান চালিয়ে তিন জন গাঁজা বাগানের মালিকসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে  ১৯৯০ইং সালের মাদক নিয়ন্ত্রণ আইন ২২(গ) ধারায় মামলা রুজু করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান