রাজধানীর কাফরুলের কাজিপাড়া এলাকায় বাসচাপায় তাসলিমা আলম তিশা (১৩) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে দুর্ঘটনার সময় তার মা পাশেই ছিলো।
কাফরুল থানার ওসি সিকদার মোহাম্মদ শামীম জানান, তিশা মিরপুর গালর্স আইডিয়াল ল্যাবরেটরি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিলো। বেলা ১২টার দিকে মায়ের সাথে স্কুলে যাচ্ছিল তিশা। ওই এলাকায় রাস্তাপার হওয়ার সময় মিরপুর থেকে আগারগাঁওয়ের দিকে যাওয়া তেতুলিয়া পরিবহনের একটি বাস তাকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, ঘটনাস্থলেই তিশার লাশ দেখে অজ্ঞান হয়ে পড়ে তার মা। পরে এলাকাবাসী ওই বাসে আগুন লাগিয়ে দেয়। পুলিশের সহায়তায় গাড়ির আগুন নেভানো হয়। পুলিশ গাড়ির চালককে আটক করেছে।
ইত্তেফাক/এএম।
