তফসিল ঘোষণার পূর্বেই সংসদ ভেঙে দেয়ার দাবি খেলাফত মজলিসের

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৭, ১৮:১৮
নির্বাচনী তফসিল ঘোষণার পূর্বেই সংসদ ভেঙে দিয়ে অস্থায়ী সরকারের অধীনে নির্বাচন এবং সেনা মোতায়নসহ ১৫ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।
 
নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আয়োজিত সংলাপে বাংলাদেশ খেলাফত মজলিস এসব দাবি জানাই। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বেলা ১১টায় দুই ঘন্টাব্যাপী এ সংলাপ হয়।
 
দলটির মহাসচিব মাওলানা মাহফুজুল হকের নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে সংলাপে অন্য চার কমিশনার, ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।
 
এ সংলাপ শেষে দলটির মহসচিব মাওলানা মাহফুজুল হক সাংবাদিকদের কাছে তাদের দাবিগুলো তুলে ধরে জানান, নির্বাচনি কার্যক্রম শুরুর দিন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ইসির অধীনে আনা, নির্বাচনে ৭ দিন আগে থেকে নির্বাচন পরবর্তী ৭২ ঘন্টা পর্যন্ত সেনা মোতায়ন রাখা, কালোটাকা ও পেশি শক্তির ব্যবহার বন্ধে কার্যকারি পদক্ষেপ গ্রহন, ধর্ম ও স্বাধীনতা বিরোধি দলগুলোর নিবন্ধন বাতিল, অনলাইনে মনোনায়ন জমা, সবার জন্য একই লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় আনা , নির্বাচন সংক্রান্ত মামলা সর্বোচ্চ ছয় মাসের মধ্যে নির্বাচন কমিশনের মাধ্যমে নিস্পত্তি করা, একই পোস্টারে সকল প্রার্থীর পরিচয় ও প্রতীক এবং একই মঞ্চে সকল প্রার্থীর বক্তব্যের ব্যবস্থা করা, জামানতের সঙ্গে এসব খরচের টাকা প্রার্থী বা দল থেকে নেওয়া যেথে পারে। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আইনের যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা দূর করার জন্য একজন কমিশনের নেতৃত্বে একটি কমিটি গঠন করা সহ ১৫ দফা দাবি জানিয়েছি।
 
সংলাপ শেষে সাংবাদিকদের ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, আমরা তাদের দাবিগুলো শুনেছি। রাজনৈতিক যে বিষয়গুলো আছে সেগুলো রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। তবে এ বিষয়ে নির্বাচন কমিশন উদ্যোগ নিতে পারে। তবে সব সংলাপ শেষে ইসি এক বিঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নিবে। এর পরে আমরা বিস্তারিত জানাতে পারব।
 
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সংলাপে আসা বিষয়গুলো ইসি সরকারকে অনুরোধপত্রের মাধ্যমে জানাতে পারে। অক্টোবরের মধ্যেই সংলাপ শেষ করা হবে বলে জানান ইসি সচিব। গতকাল বিকাল তিনটায় ইসলামী ঐক্যজোটের (মিনার প্রতীক) সঙ্গে সংলাপে বসার কথাছিল ইসির। কিন্তু দলটির প্রেসিডেন্ট অসুস্থ থাকায় তারা এখন সংলাপে আসতে পারছে বলে জানিয়েছে। এ জন্য পরবর্তীতে সময় চেয়ে ইসিতে আবেদন করেছে।
 

ইত্তেফাক/এএম।