প্রান্তিক তৃণমূল প্রতিবন্ধী নারীর ক্ষমতায়ন বিষয়ে জাতীয় সেমিনার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫৫
ডিজএ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশন (ডিসিএফ) এর আয়োজনে এবং ইউএসএইড বাংলাদেশ-এর সহযোগিতায় “প্রান্তিক তৃণমূল প্রতিবন্ধী নারীর ক্ষমতায়ন ও আমাদের করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কীয় স্থায়ী কমিটির সভাপতি ও পার্লামেন্টারিয়ান ককাস অন ডিজএ্যাবিলিটির আহ্বায়ক আব্দুল মতিন খসরু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক, ডিএই, খামারবাড়ি ঢাকা ও মহাসচিব, কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ,কৃষিবিদ জনাব মো. খাইরুল আলম (প্রিন্স), পরিচালক (ভোকেশনাল), কারিগরি শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ জনাব ড. মোঃ নুরুল ইসলাম, এবং প্রোগ্রাম ডেভেলপমেন্ট স্পেশালিষ্ট, ইউএসএইড, বাংলাদেশ শাহীন বিন সিরাজ। 
 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিসিএফ এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব নাসরীন জাহান । অনুষ্ঠানের মূল বক্তব্য উপস্থাপন করেন নির্বাহী পরিচালক, এক্সেস বাংলাদেশ জনাব এ্যালবার্ট মোল্লাহ, এবং উন্মুক্ত অনুষ্ঠান পরিচালনা করেন নির্বাহী পরিচালক, টার্নিং পয়েন্ট জনাব জীবন উইলিয়াম গোমেজ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসিএফ এর নির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ এবং সরকারী -বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব আব্দুল মতিন খসরু, এম.পি বলেন, ‘বর্তমান সরকার প্রতিবন্ধী মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধী নারীদের ক্ষমতায়নের জন্য অনুকম্পা নয় বরং দরকার ইতিবাচক সুযোগ তৈরি করে দেওয়া। প্রান্তিক তৃণমূল প্রতিবন্ধী নারীর ক্ষমতায়ন এর জন্য আমাদের দরকার তৃণমূল পর্যায়ে সচেতনতা।’
 
ইত্তেফাক/সাব্বির