শরীয়তপুরে মঙ্গলবার বরযাত্রীবাহী খাদে পড়ে দুইজন নিহত এবং ৩০ আহত হয়েছেন।
নিহতরা হলেন- ডামুড্যা উপজেলার বালিয়াকান্দি গ্রামের মতি বেপারী ছেলে রুবেল বেপারী এবং সেলিম সিকদারের ছেলে তাজুল সিকদার।
জানা যায়, উপজেলার বালিয়াকান্দি গ্রাম থেকে বরযাত্রীবাহী একটি বাস শরীয়তপুরের ডরগী গ্রামে কনের বাড়ি যাওয়ার সময় ডগার ব্রিজের ঢালে নামতে গিয়ে খাদে পড়ে যায়। এতে দুইজন নিহত এবং ৩০জন আহত হন।
ডামুড্যা থানার ওসি মাহাবুবুর রহমান জানান, আহত ৩০জনকে উদ্ধার করে উপজেলা এবং সদর হাসপাতালে পাঠানো হয়েছে ।
ইত্তেফাক/ আরকেজি
