বাংলাদেশের বিপক্ষে আসন্ন হোম সিরিজে টেস্টে ফেরার আশা করছেন ডেল স্টেইন| গত নভেম্বরে ইনজুরির কারণে ছিটকে পড়েছিলেন তিনি। এরপর থেকে থেকে রিহ্যাব প্রোগ্রামে রয়েছেন স্টেইন, যা গত মাসে শেষ হয়।
দক্ষিণ আফ্রিকার সর্বকালের সেরা টেস্ট উইকেট শিকারি হতে আর মাত্র পাঁচ উইকেট দরকার তার। আগস্টে উইকেট নেয়ার একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে স্টেইন লিখেন, ‘অপেক্ষার পালা শেষ।’
দক্ষিণ আফ্রিকার নতুন কোচ ওটিস গিবসন আগামী সোমবার সেদেশে পৌঁছবেন। এর আগেই তিনি দলটির সকল ক্রিকেটারকে ফ্রি হতে বলেছেন। আগামী শুক্রবার দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের দল ঘোষণার কথা রয়েছে। সিরিজের প্রথম ম্যাচ আগামী ২৮ সেপ্টেম্বর শুরু হবে।
ইত্তেফাক/কেআই
