চট্টগ্রামের তালসরা দরবার শরীফের টাকা লুটের মামলায় চার্জশিট গঠনের মধ্য দিয়ে বিচারকাজ শুরুর আদেশ দিয়েছেন বিচারক। চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নুরে আলম মঙ্গলবার এ আদেশ দেন। মামলার প্রথম সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে আগামী ২৩ অক্টোবর।
২০১১ সালের ৪ সেপ্টেম্বর চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তালসরা দরবার শরীফে তৎকালীন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার আলীর নেতৃত্বে অভিযান চালায় র্যাব। এসময় দরবার থেকে দুই কোটি সাত হাজার টাকা লুটের অভিযোগ উঠে। ঘটনার প্রায় সাত মাস পর ২০১২ সালের ১৩ মার্চ দরবারের গাড়িচালক মো. ইদ্রিস বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করেন। ২০১২ সালের ১৫ জুলাই সাতজন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন আনোয়ারা থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সামাদ।
আসামিরা হলেন- র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (চাকরিচ্যুত) জুলফিকার আলী, উপ-অধিনায়ক ফ্লাইট লেফটেন্যান্ট (চাকরিচ্যুত) শেখ মাহামুদুল হাসান মজুমদার, সুবেদার মোহাম্মদ আবুল বশর, এসআই তরুণ কুমার বসু, সোর্স মো. দিদারুল আলম, মো. আনোয়ার ও মানত বড়ুয়া।
ইত্তেফাক/ আরকেজি
